বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সমতায় ফিরল জার্মানি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৬, ০৩:৪৭ এএম

শেয়ার করুন:

সমতায় ফিরল জার্মানি

বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে আইভরিকোস্টের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। তবে বিরতি থেকে এসে ডেনিজ উনদাভের গোলে সমতায় ফেরে জার্মানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে জার্মানি। একের পর এক আক্রমণে আইভরিকোস্টের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও শুরুতে গোল আদায় করতে পারেনি তারা। একবার বল জালে পাঠালেও ফাউলের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

অন্যদিকে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় আইভরিকোস্ট। ফ্রাঙ্ক কেসির গোলে লিড নেয় আফ্রিকার দলটি। বক্সের ভেতরে তৈরি হওয়া জটলার মধ্যে ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়ান কেসি।

এরপর আবারও জার্মানি গোলের স্বাদ পায়, তবে সেই গোলও বাতিল হয়ে যায়। কাই হাভার্টজের শট জালে গেলেও তার আগে আইভরিকোস্ট ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

শেষ পর্যন্ত প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি জার্মানি। বরং ১-০গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

বিরতি থেকে এসে একাধিকবার আক্রমণ করেও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি জার্মানরা। শেষে ম্যাচের ৬০ মিনিটে বদলিন আনেন জার্মান কোচ। তার ফল পেতে বেশি সময় লাগেনি জামাল মুসিলিয়াদের। ডেনিজ উনদাভের গোলে ৬৮ মিনিটে সমতায় ফেরে জার্মানরা। দুই দলই এখন লড়ছে নক আঊটে আগে যাওয়ার লড়াইয়ে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর