বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৭:৫১ এএম

শেয়ার করুন:

ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস
ঢাকার আকাশে ভোরের সূর্যোদয়। ছবি: ঢাকা মেইল

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ শুক্রবার (৬ মার্চ) অস্থায়ীভাব আংশিক মেঘলা থাকতে পারে। ফলে আজ দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না। শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। পশ্চিম/দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। 

এর আগে বৃহস্পতিবার ৬টায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে। 

আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। 

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর