বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল
সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট সাতটি এবং ডিপার্চার ফ্লাইট তিনটি) বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটগুলো আজ দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর থেকে বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে অসংখ্য যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন। অনেক যাত্রী অনিশ্চয়তায় বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন।

আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অবস্থা কত দিন চলমান থাকবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

 

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন এখান থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে থাকে যার অধিকাংশই মধ্যেপ্রাচ্যের বিভিন্ন দেশে চলাচল করে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর